
মো.সাহিদুল ইসলাম শাহীন:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৮৫ যশোর-১ (শার্শা) এলাকায় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল, এমপি।
উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত হওয়ায় বেনাপোল পৌর বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার(৬ জুলাই) বিকালে বেনাপোলের ঐতিহ্যবাহী “পৌর বিয়ে বাড়ী” তে এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সাবিরা নাজমুল এমপি’ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়।
বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ওই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু।
সভায় বক্তারা এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার বিভিন্ন বিষয়াদি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত এমপি’কে অবহিত করেন।
প্রধান অতিথি বক্তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বক্তব্যের দিকনির্দেশনা দিতে গিয়ে তিনি তার বক্তব্যে বলেন: ”মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। শার্শা ও বেনাপোল এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়নমূলক কাজগুলো দ্রুত বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির স্থান এখানে হবে না।”
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।
সভায় বেনাপোল ও শার্শা এলাকার বিএনপি’র বিভিন্ন স্তরের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করেন। উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন যে, এই নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে শার্শা-১ আসনের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...