
মো. সাহিদুল ইসলাম শাহীন:- শার্শা উপজেলার উলশীতে আগামী ২৭শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ‘বেনাপোল উন্নয়ন পরিষদ’র এক বিশেষ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ এপ্রিল) দুপুরে বেনাপোল কাষ্টমস হাউজ সম্মুখে অবস্থিত ‘বেনাপোল উন্নয়ন পরিষদ’র অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়।
পরিষদের মূখপাত্র হিসেবে সংবাদ সন্মেলণে দায়িত্ব পালণ করেন, বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী মো.মফিজুর রহমান সজন।
সংবাদ সম্মেলনে মফিজুর রহমান সজন বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় যে উলাশী প্রকল্পের খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন, তাঁরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই উলাশীতে জনসভা করতে আসছেন। এটি এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণের নিমিত্বে বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘বেনাপোল দেশের অন্যতম প্রধান বন্দর নগরী, যেখান থেকে সরকার প্রতি বছর প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব পায়। এছাড়াও আমদানি-রপ্তানি বাণিজ্যের মাধ্যমে প্রায় ৩০ হাজার কোটি টাকার লেনদেন হয় এই বন্দর দিয়ে।
এশিয়ান হাইওয়ের গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার পাসপোর্ট যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করেন।’
দেশের প্রধান স্থলবন্দর বেনাপোলের গুরুত্ব অনুধাবন করে তিনি তিনটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবিগুলো হলো:
১. বেনাপোল স্থলবন্দরের নাম “জিয়া স্থলবন্দর” নামকরণ করতে হবে।
২. ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল: চট্টগ্রাম ও মোংলা বন্দরের মতো বেনাপোলেও একটি ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়েছে।
বন্দরে কর্মরত হাজার হাজার শ্রমিক এবং স্থানীয় জনগণের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতাল অত্যন্ত প্রয়োজন। গতকাল মঙ্গলবার ৭ এপ্রিল বন্দরে ক্রেন দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা উল্লেখ করে এই প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে তুলে ধরা হয়।
৩. ৬ লেনের মহাসড়ক: পদ্মা সেতুর ভাঙা থেকে বেনাপোল বন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা। রাস্তার দুপাশে থাকা পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণ করে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয়।
মূখপাত্র বলেন, ঝড়-বৃষ্টিতে এই পুরনো গাছগুলো ভেঙে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা বন্দরের পণ্য পরিবহনেও বাধা সৃষ্টি করে।
তিনি দাবি গুলির প্রতি জোর দিয়ে বলেন,বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবার কথা বিবেচনা করে একটি ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের জোর দাবি জানাচ্ছি।
বেনাপোলে উন্নত কোনো চিকিৎসাসেবা কেন্দ্র না থাকায় দুর্ঘটনায় আহত বা গুরুতর অসুস্থ রোগীদের ঢাকা কিংবা খুলনায় স্থানান্তর করতে হয়।
এতে পথে অনেক সময় রোগীর অবস্থা আরও সঙ্কটাপন্ন হয়ে পড়ে,অনেক সময় রুগীর মৃত্যু’র ঝুকি ডেকে আনে। ৫০ বছর পেরিয়ে গেলেও এখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত না হওয়া দুঃখজনক।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান উন্নয়ন অগ্রযাত্রার কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন সরকারের উন্নয়নমুখী পদক্ষেপে বেনাপোলবাসীর এই দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তার মাধ্যমে বেনাপোলের অবকাঠামোগত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
তিনি আশা প্রকাশ করেন, মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর ও সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...