
পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মেয়েদের বিভাগে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ছেলেদের ফাইনালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
অপরদিকে মেয়েদের ফাইনালে শিববাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ১-০ গোলে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, টুর্নামেন্টের পৌরসভা পর্যায়ে মোট ৪টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...