​শার্শায় বিএনপি’র জনসভায় সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার অঙ্গীকার

প্রকাশিত: ৫:২৬ পূর্বাহ্ণ , ২৭ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল জনসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার(২৬ জুলাই) বিকাল ৩টার দিকে অনুষ্ঠিত ঐ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী।

তিনি তার বক্তব্যে বলেন, “জনগণের ভোটের অধিকার ও রাজনৈতিক স্বাধিকার পুনরুদ্ধারে বিএনপি সর্বদা রাজপথে ছিল এবং থাকবে।

স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে শার্শার সার্বিক উন্নয়ন ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

​জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. শহিদুল ইসলাম।

​অনুষ্ঠানে স্থানীয় উলাশী ইউনিয়ন ও রামপুর এলাকার শত শত নেতা-কর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। পুরো রামপুর হাইস্কুল মাঠ প্রাঙ্গণ নেতা-কর্মীদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।

​সমাবেশ থেকে বক্তারা তৃণমূল পর্যায়ে দলের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। একই সাথে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর