
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- মানবাধিকার সংস্থা ‘রাইটস’, যশোর’র “কোয়াটারলি ইনফরমেশন শেয়ারিং মিটিং” শার্শায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ এপ্রিল) সকালে শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংস্থাটির তথ্য বিষয়ক আলোচনায় অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা।
রাইটস যশোরের হোম ম্যানেজার- ইউনুছ আলী সরদার এবং ম্যানেজার মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন- দেবব্রত ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজীব হাসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- রাইটস যশোরের ডেপুটি ডিরেক্টর- এসএম আজহারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা সমাজসেবা অফিসার- তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা- জাহান ই গুলসান, উপজেলা আনসার ভিডিপি কমান্ডিং অফিসার- শাহিনা আক্তার, বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন,বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানার পুলিশ প্রতিনিধিরা এবং উপজেলার বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তাসহ রাইটস যশোর সংস্থার প্রতিনিধিগণ।
প্রধান অতিথি বলেন, “বেনাপোলে গঠিত “হাফ ওয়ে শেল্টার হোম” এ নারী ও শিশুদের মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা,শেল্টারিং, মানসিক উন্নয়নমূলক খেলাধুলা এবং আয়ের উৎস তৈরিতে সহায়ক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মানবাধিকার বিষয়ে যেকোনো সহযোগিতায় সরকার সবসময় পাশে থাকবে”।
রাইটস সম্পর্কে জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়
রাইটস যশোর। ১৯৯৩ সালের ২১ মার্চ সমাজসেবা অধিদপ্তরে ও ১৯৯৮ সালের ২৬ অক্টোবর এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত হয়।
সংস্থাটি দীর্ঘ তিন দশক ধরে দেশের সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কাজ করছে। রাইটস যশোরের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করছে ‘কেওআইসিএ’ ও ‘আইওএম’।
নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি গঠন করেছে “কাউন্টার ট্রাফিকিং ওমেনস ফোরাম(সিটিডব্লিউএফ) যা ট্রাফিকিং ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
“রাইটস যশোর” বর্তমানে ৭৭ জন পূর্ণকালীন স্টাফ, ৪ জন পার্টটাইম অ্যাডভোকেট এবং ৩২০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। সংস্থার কার্যক্রম বর্তমানে ৬টি জেলায় পরিচালিত হচ্ছে এবং বহির্বিশ্বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, লিবিয়া, লেবানন সহ বিভিন্ন দেশে প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রতিষ্ঠানটির সেবাগুলোর মধ্যে রয়েছে জরুরি আবাসন ও স্বাস্থ্যসেবা, মনোসামাজিক কাউন্সেলিং, শিশু ও নারীদের জন্য নিরাপদ আশ্রয়, পুষ্টিকর খাবার, বিনোদনমূলক কার্যক্রম, আইনি সহায়তা ও সক্ষমতা উন্নয়ন। ২০২৪ সনের সেপ্টম্বর থেকে চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত রাইটস যশোর কর্তৃক সেবাপ্রাপ্ত ভিকটিমের সংখ্যা ১২১ জন, যার মধ্যে ৪৯ জন পুরুষ, ২৪ জন নারী এবং ৪৮ জন শিশু।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...