
এম এ ওয়াহিদ রুলু,,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরইবাড়ি এলকার করিমবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার(১৫ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গভীর রাতের একটি দোকানে আগুন লাগে মুহুর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এসময় দোকানগুলোর ভেতরে থাকা মালামাল ও মূল্যবান সামগ্রী কিছুই আর রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে প্রায় ৬টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ঘটনাস্থল পরিদর্শণ করেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান তারা।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফয়েজ আহমদ সত্যতা নিশ্চিত করে বলেন,কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি দেখেছি, জেলায় প্রস্তাব পাঠানো হয়েছে। যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসন থেকে সহযোগীতা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...