
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ মার্চ) ২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনস্থ পুটখালী বিওপি’র একটি চৌকস দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
২১ বিজিবি’র প্রেসব্রিফিং এ জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি’র জোয়ানরা জানতে পারেন যে, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা এনে সীমান্তের একটি নির্জন স্থানে মজুদ করেছে।
এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা মালামাল ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান ব্রিফিং এ জানিয়েছেন,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
উদ্ধারকৃত গাঁজা প্রচলিত নিয়ম অনুযায়ী ধ্বংস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদকপাচার রোধে বিজিবির এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রেসব্রিফিং এ উল্লেখ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...