
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছা উপজেলার মডেল মসজিদের রিসোর্স সেন্টারে ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ বিল্লাল হুসাইন। সেমিনারে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের নির্দেশনার আলোকে ইসলামিক ফাউন্ডেশন-এর মাধ্যমে সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় যাকাত আদায় ও বণ্টন নিশ্চিত করা গেলে প্রকৃত উপকারভোগীদের কাছে তা সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি এ বিষয়ে ইমাম ও খতিবদের সচেতনতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
অন্যান্য বক্তারা বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। যথাযথভাবে যাকাত আদায় ও সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে সমাজে অর্থনৈতিক বৈষম্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং দারিদ্র বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সেমিনারে সরকারি নির্দেশনা অনুসরণ করে যাকাত আদায়ের গুরুত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সমাজে দারিদ্র্য হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানবিক মূল্যবোধ জোরদারে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...