
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- প্রতিবারের ন্যায় এবারও যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদহ গ্রামের নারায়ণ তলায়, প্রাচীনকালের ঐতিহ্যবাহী সত্য নারায়ণ এর মাঘীপূর্ণিমা গঙ্গা স্নান ও নারায়ণ মন্দিরের বাৎসরিক পূজা মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ ফেব্রুয়ারী/২০২৫) বেলা ১ টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের নারায়ণতলা মন্দির প্রাঙ্গনে বাবু তাপস বিশ্বাসের সভাপতিত্বে গীতা পাঠ ও নারায়ন তলায় উলুর ধনী দিয়ে এ পূজা শুরু হয়। উক্ত গঙ্গা স্নান অনুষ্ঠানে শার্শা উপজেলার প্রায় ১১টি ইউনিয়ন থেকে একে একে আসতে থাকে ঐ ধর্মের অনুসারীরা। এ সময় মন্দির প্রাঙ্গণ আনন্দ মেলায় রুপান্তরিত হয়।

শার্শা উপজেলা পূজা উদযাপন কমিটি’র সভাপতি- বাবু বৈদ্যনাথ দাস বলেন,প্রতিবারের তুলনায় এবার অনেক আনন্দের সাথে সত্য নারায়ণ এর মাঘী পূর্ণিমা পূজা অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম অনুসারী রানী মুখার্জি বলেন, এবার মাঘ মাসের মাঘী পূর্ণিমা তিথিতে আমরা এখানে এসেছি, সবাই মিলে এখানে যেভাবে পরিবেশ পরিস্থিতি দেখছি,তাতে আগের তুলনায় এবার আমার অনেক অনেক ভালো লাগছে।
এ সময় সেখানে উপস্থিত বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন- ৯২৫ এর সাধারণ সম্পাদক- মো. সহিদ আলী প্রধান অতিথি’র বক্তব্যে বলেন,”আমার বাড়ী এই এলাকায় হওয়ায়,
আমি অনেক বছর ধরে দেখে আসছি নারায়ন তলার এই মন্দিরে মাঘীপূর্ণিমা গঙ্গা স্নান ও নারায়ণ মন্দিরের পূজা মেলা”।
শার্শা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম শহীদ বলেন, এই নারায়ণ তলায় হিন্দু সম্প্রদায়ের স্নানের জন্য আমি একটি উন্নত মানের সিড়ি ঘাট তৈরি করে দেব। যাতে করে আগামী বছর আরও জাঁকজমক ভাবে এই অনুষ্ঠান টি উদযাপিত হয়”।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বেনাপোল পাটবাড়ি মন্দিরের মহারাজ, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি- আমিরুল ইসলাম,কন্যাাদহ ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি- হযরত আলী, সাধারণ সম্পাদক- আব্দুল ওহাব, জয়দেব কুমার রায়,গদখালী মন্দিরের পূজারী সঞ্জবন্দ রায়,কৃষকদলের নেতা- মিলন হোসেন,বিএনপি নেতা- ইদ্রিস আলী ডাক্তার, শ্রমিক নেতা- তৈবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী- মো. আলমগীর কবির, বিশিষ্ট সমাজ সেবক- মো. মিন্টু বিশ্বাসসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...