• অপরাধ খুলনা
  • শার্শা সীমান্তে ২১ বিজিবি’র অভিযান: ১২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

শার্শা সীমান্তে ২১ বিজিবি’র অভিযান: ১২৩ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

প্রকাশিত: ৫:৪৪ পূর্বাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৩ বোতল ভারতীয় নিষিদ্ধ ESKUF (এসকাফ) সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। বিজিবি’র কায়বা বিওপি’র একটি চৌকস দল।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র পরিচালক লে.কর্ণেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান,আজ ২১ ফেব্রুয়ারী ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে ভারত থেকে মাদকের একটি বড় চালান কায়বা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

এমন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণ করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশি করে ১২৩ বোতল অবৈধ ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ​জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্ত সুরক্ষা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি’র এই ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।