
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ ঘোষিত কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরে সোয়া ১০টার দিকে বেবিচকের প্রধান কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে বেবিচক কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এতে সভাপতিত্ব করছেন।
।
এর আগে গত রোববার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল বিমানবন্দরের উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার ‘নীরব এলাকা’ ঘোষণা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল হতে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হলো। বিষয়টি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...