
মজিবুর রহমান, নেত্রকোণা : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ সালে স্থানীয় বিদ্যুৎসাহী ব্যক্তিদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ও শ্রেণিকক্ষে উপস্থিতির চিত্র নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
রোববার (২৩ আগস্ট) বিদ্যালয়টি সরেজমিনে ঘুরে দেখা যায়, ষষ্ঠ শ্রেণিতে মোট ২৪ জন শিক্ষার্থীর মধ্যে ১৪ জন, সপ্তম শ্রেণিতে ১৮ জনের মধ্যে মাত্র ৪ জন, অষ্টম শ্রেণিতে ২২ জনের মধ্যে ১১ জন, নবম শ্রেণিতে ২৬ জনের মধ্যে ১০ জন এবং দশম শ্রেণিতে ১৬ জনের মধ্যে মাত্র ৪ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে।
বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা তুলনামূলকভাবে কম এবং বিভিন্ন শ্রেণিতে নিয়মিত উপস্থিতিও সন্তোষজনক নয়। বিশেষ করে সপ্তম ও দশম শ্রেণিতে উপস্থিতির হার বেশ কম দেখা গেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নোয়াদিয়া একতা উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ২১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলে এসএসসি পরীক্ষার ফলাফলও আশানুরূপ হয়নি।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ মোট ৭ জন শিক্ষক এবং ২ জন কর্মচারী কর্মরত রয়েছেন। বিদ্যালয়টির অনুমোদন রয়েছে ১০ম শ্রেণি পর্যন্ত। তবে বর্তমানে বিদ্যালয়টির স্বীকৃতি রয়েছে ৮ম শ্রেণি পর্যন্ত।
স্থানীয়দের মতে, শিক্ষার্থী উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নিয়মিত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করছেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...