
HNC & USNI Indigenous Students Foundation-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২এপ্রিল) সকাল থেকে খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ‘বলং হামারি উচ্চ বিদ্যালয়’ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের স্বামী ও ‘বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ’-এর খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বলং হামারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভি রঞ্জন ত্রিপুরা এবং সঞ্চালনায় ছিলেন হলি নার্সিং স্টুডেন্ট সামপিলি ত্রিপুরা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ লাব্রেচাই মারমা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, স্থানীয় কার্বারী বলং রায় ত্রিপুরা, প্রীতি লাল ত্রিপুরা, সমাজসেবক শান্তি লাল ত্রিপুরা এবং HNC & USNI Indigenous Students Foundation-এর প্রতিনিধি উশাক্রই মারমা ও থোয়াইউপ্রু মারমা।
এসময় নার্সিং শিক্ষার্থীরা পিরিয়ডকালীন ও গর্ভকালীন স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন এবং স্বাস্থ্য সমস্যা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, কিশোরী ও মায়েদের জন্য প্যাড বিতরণ এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় দুই শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...