
প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পখাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শওকত আজিজ রাসেল বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত বোধ করছেন। তিনি জানান, পুরোপুরি বন্ধ অথবা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।
বিটিএমএ সভাপতি আরও বলেন, সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী। বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। তিনি মন্তব্য করেন, বিদ্যমান পরিস্থিতিতে সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে, তা যদি গত ১৭ বছর পাওয়া যেত, তাহলে বর্তমানের এ দুরবস্থা তৈরি হতো না।
বৈঠকে শিল্পখাতে গ্যাস সরবরাহ পরিস্থিতি, উৎপাদন ব্যাহত হওয়া এবং কারখানাগুলোর কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় সহায়তা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...