
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী চান মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ ভাষ্যমতে, নির্যাতনের শিকার শিশুটি ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী এবং তাদের মধ্যে দাদা-নাতনির সম্পর্ক। শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে সামছুল হকের ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।
এ সময় শিশুটি চিৎকার করতে শুরু করলে চান মিয়া তাকে শান্ত করার জন্য ২০ টাকা দেন। অস্বাভাবিক শব্দ শুনে শিশুটির মা ভুট্টাক্ষেতে যান। সেখানে তিনি দেখেন চান মিয়া দৌড়ে পালাচ্ছেন আর তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে।পরে চান মিয়া এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ঘটনাটি চাপা দিয়ে আপসের চেষ্টা করেন।
কিন্তু শিশুটির পরিবার তা প্রত্যাখ্যান করে। শিশুটির বাবা নকলা থানায় শনিবার রাতেই লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই রাতেই চান মিয়াকে গ্রেফতার করে।
রবিবার (৯ মার্চ) সকালে গ্রেফতার চান মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আমরা পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষণের খবর পাই। থানায় গত রাতে মামলা হওয়ার পর আমরা অভিযান চালিয়ে সেই রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতার করি এবং রবিবার তাকে আদালতে প্রেরণ করি।’
তিনি আরও জানান, শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...