
মজিবুর রহমানঃ ‘মেধার পাশে, ভবিষ্যতের পথে’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত শিহাব হালাল স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুদান প্রদান করা হয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিদ্যাবল্লভ এ ওয়ান স্কুলে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক শামীম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভরাপাড়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম।
ভরাপাড়া কামিল মাদ্রাসার প্রভাষক শহিদুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, এ ওয়ান স্কুলের পরিচালক শফি আলম, রওশন ইজদানী একাডেমির পরিচালনা কমিটির সভাপতি রাজিব তালুকদার, বিএনপি নেতা সিদ্দিকুর রহমান ও নাসির উদ্দিন প্রমুখ।
শিহাব হালাল স্কলার্স ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী মানবকল্যাণমূলক সংগঠন।
অনুষ্ঠানে সংগঠনের পরিচালক শামীম হোসেন বলেন, “যার নামে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে, তিনি গাজীপুরের বাসিন্দা ও আমেরিকা প্রবাসী শিহাব।
তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছেন। আমি ভরাপাড়া কামিল মাদ্রাসায় চাকরি করার সুবাদে এ এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিষয়ে তাকে অবহিত করি। তার অনুপ্রেরণায় আমরা এ কার্যক্রম শুরু করেছি।”
তিনি আরও বলেন, “শিহাব একজন দানশীল মানুষ। তার প্রত্যাশা অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী মেধা বিকাশের সুযোগ থেকে ঝরে না পড়ে।
আমরা শুধু শিক্ষার্থীদের অনুদান প্রদান করেই দায়িত্ব শেষ করব না; তাদের পড়াশোনার অগ্রগতিও নিয়মিত মনিটরিং করা হবে।”
এ কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...