
শীতের মৌসুম পুরোপুরি শেষ না হলেও রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে আবারও বাড়তির চাপ দেখা দিয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পেঁপে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ও গাজর ৪০ থেকে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। শসা ও টমেটোর দাম কেজিতে ৮০ টাকা, আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। এছাড়া মিষ্টি কুমড়া কেজি ৫০ টাকা, শিম জাতভেদে ৪০ থেকে ৮০ টাকা এবং আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট আকারের ব্রকলির দামও ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বাজার করতে আসা ক্রেতারা জানান, কয়েকদিন আগেও তুলনামূলক কম দামে সবজি পাওয়া গেলেও এখন প্রায় সব কিছুর দামই বেড়েছে। শান্তিনগর বাজারের এক ক্রেতা বলেন, শীতের পুরো মৌসুমে সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও মৌসুম শেষ হওয়ার আগেই আবার দাম বাড়তে শুরু করায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। তিনি বাজার তদারকি জোরদারের দাবি জানান।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে আসায় বাজারে সরবরাহ কমে যাচ্ছে। ফলে পাইকারি বাজারেই সবজির দাম বেড়েছে, যার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়ছে।
সব মিলিয়ে শীত বিদায়ের আগেই সবজির বাজারে এই মূল্যবৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করেছে ভোক্তাদের মধ্যে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...