
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের ভাইরাল সেই বৃদ্ধ সাজু শেখ ও নুরজাহান দম্পতিকে এবার জেলা প্রশাসন থেকে দেওয়া হল ঘর এবং তার ছেলের জন্য ব্যাটারী চালিত ভ্যান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) বিকেলে শেরপুর সদর উপজেলার খুনুয়া গ্রামে ওই বৃদ্ধ দম্পতির বাসায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন সরেজমিনে গিয়ে ভ্যান গাড়িটি তার ছোট ছেলের হাতে তুলে দেন। একই সাথে জেলা প্রশাসন থেকে তার জরাজীর্ণ পুরাতন ঘর ভেঙ্গে নতুন করে ঘর নির্মাণের কাজ শুরু করেন।
এ সময় জেলা প্রশাসকের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ওই বৃদ্ধ দম্পতির ‘আল্লাহ আমাকে খাবার দাও, আমি খুব কষ্টে আছি।’ এমন আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পর তোলপাড় শুরু হয় জেলা সর্বত্র এবং ফেসবুক প্ল্যাটফর্মে।
একই সাথে ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যের হাত বাড়িয়ে দেয় দেশ-বিদেশ থেকে নানা জনে।
এদিকে ওই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, স্থানীয় সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক মোঃ হযরত আলী, জেলা যুবদল, রক্ত সৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
এদিকে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ওই দম্পতির চিকিৎসার দায়িত্ব নিয়ে শহরের আবেদন হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসার পর বুধবার বাসায় ফিরে যান তারা।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, বিভিন্ন গণমাধ্যম এবং ফেসবুকে ভাইরাল বৃদ্ধ দম্পতির খবর পেয়েই আমরা প্রাথমিকভাবে রোববার রাতেই খাদ্য দ্রব্য ও নগদ অর্থ দিয়েছিলাম।
ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে নানা সাহায্য সহযোগিতা আসছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধ দম্পতির ঘর নির্মাণ এবং তার ছেলের জন্য ব্যাটারী চালিত ভ্যান উপহার দিলাম। যাতে বৃদ্ধ দম্পতির ছেলের মাধ্যমে আয়ের একটি উৎস হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...