
শাহরিয়ার মিল্টন , শেরপুর : র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের সদস্যরা শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রোববার (২৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো, মিজানুর রহমান (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। আটক মিজানুর রহমান ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে রোববার গভীর রাাতে সঙ্গীয় র্যাব সদস্যরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. মিজানুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
এসময় ওই মাদক কারবারি র্যাবের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করার উদ্দেশ্যে ওইস্থানে অপেক্ষা করছিল।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এটিএম আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার টাকা। আটক মিজানুর রহমানকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...