শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৩৫ জন

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ , ২২ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষার প্রথম দিনে এসএসসি, দাখিল ও কারিগরি বিভাগে মোট ২৩৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল্।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শেরপুর জেলার ৫ টি উপজেলায় মোট ২৯টি কেন্দ্রে এ বছর ১৯ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে।

এর মধ্যে এসএসসি ১৫ হাজার ২৪৩ জন, দাখিল ৩ হাজার ৯৮ জন, কারিগরি ১ হাজার ১৮৮ জন ও উন্মুক্ত ৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ৯৯ জন, দাখিলে ৯৬ জন ও কারিগরিতে ৪০ জন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল।

মন্তব্য লিখুন

আরও খবর