
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরে ঝরে পড়া রোধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
জানা গেছে, শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত করার লক্ষ্যে জেলার সর্বত্র বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের ধারাবাহিকতায় গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে সীমান্তের গারো পাহাড় এলাকার নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী অধ্যুষিত মায়াঘাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে মনোযোগসহকারে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি শিশুদের স্বপ্ন দেখতে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করেন।
এ সময় স্থানীয় পানিহাতা এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সেন্ট এন্ড্রুজ বয়েজ হোস্টেল পরিদর্শন করেন এবং ঝরে পড়া প্রতিরোধ এবং শিক্ষার্থীদের পাঠে আরও মনোযোগী করতে ১৫০টিরও বেশি শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক।
পাশাপাশি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় বিদ্যালয়ের জন্য দুটি ফুটবল প্রদান করেন। এ সময় ওই হোস্টেলের শিক্ষার্থীরা গারো কৃষ্টি-কালচারে নেচে-গেয়ে জেলা প্রশাসককে অভ্যর্থনা জানায়।
জেলা প্রশাসক এ সময় বলেন, প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুস্থ, আনন্দময় ও খেলাধুলাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
পরিদর্শনকালে বিদ্যালয়ের অবকাঠামো, পরিচ্ছন্নতা, শিক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...