
শাহরিয়ার মিল্টন,শেরপুর : তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতির রুখবো “এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে দু’দিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার যৌথ আয়োজন করে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক)। মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে টিআইবি’র সাবেক সভাপতি অধ্যাপক এনায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ।
সরকারি ও বেসরকারি ২৯ টি প্রতিষ্ঠানের স্টলে দু’দিন ব্যাপী মেলায় থাকছে, তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা দুর্নীতি বিরোধী উপস্থিত বক্তৃতা।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার পুরস্কার বিতরণী ও দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যদিয়ে দুইদিন ব্যাপী তথ্য মেলা সমাপ্তি হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...