
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শেরপুরে তিন দিনব্যাপী লোকজ মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পহেলা বৈশাখ শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যানে তিন দিনব্যাপী এ লোকজ মেলা উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে বিকালে মেলা চত্বরের বিজয় মঞ্চে অনুষ্ঠিত হবে বৈশাখের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সমন্বয়ে কবিতা পাঠ, ছড়া পাঠ, গান ও নাচ পরিবেশন করা হবে।
মেলায় আবহমান বাংলার লোকজ নানা পণ্য, হস্তশিল্প, লোকজ শিল্প, মুখরোচক নানা খাবারের দোকান সহ বাস ও মাটির তৈরি এবং তৈজসপত্রের বিভিন্ন শো-পিস ও পণ্য সামগ্রীর প্রায় ৪০টি স্টল বসেছে।
উদ্বোধনের পর থেকেই মেলায় ভিড় করেছে শিশু-তরুণসহ নানা বয়সের মানুষ।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...