শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকায় বিরল প্রজাতির একটি গুরুতর আহত বহুরূপী শিকারি ঈগল উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতীর সদস্যরা প্রথমে পাখিটিকে উদ্ধার করে নিরাপদ তত্ত্বাবধানে রাখেন।
পরে স্থানীয় পরিবেশকর্মী ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে গ্রহণ করেন এবং দ্রুত ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসক জানান, “নিজেদের মধ্যে লড়াইয়ের একপর্যায়ে পাখিটির পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং নিয়মিত চিকিৎসা ও পরিচর্যায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
বিউটি অফ ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা মো. পারভেজ আলম জানান, “পাখিটি আহত অবস্থায় একটি বাড়ির চালে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।
পরবর্তীতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং স্থানীয় বনবিভাগের অনুমোদন সাপেক্ষে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির পক্ষ থেকে পাখিটির অস্থায়ী পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা হয়েছে।
নিবিড় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে পাখিটিকে সুস্থ করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকায় বিরল প্রজাতির একটি গুরুতর আহত বহুরূপী শিকারি ঈগল উদ্ধার করা হয়েছে। গতি রবিবার বিকালে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিউটি অফ ঝিনাইগাতীর সদস্যরা প্রথমে পাখিটিকে উদ্ধার করে নিরাপদ তত্ত্বাবধানে রাখেন।
পরে স্থানীয় পরিবেশকর্মী ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে গ্রহণ করেন এবং দ্রুত ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
চিকিৎসক জানান, “নিজেদের মধ্যে লড়াইয়ের একপর্যায়ে পাখিটির পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং নিয়মিত চিকিৎসা ও পরিচর্যায় সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
বিউটি অফ ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা মো. পারভেজ আলম জানান, “পাখিটি আহত অবস্থায় একটি বাড়ির চালে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।
পরবর্তীতে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এবং স্থানীয় বনবিভাগের অনুমোদন সাপেক্ষে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির পক্ষ থেকে পাখিটির অস্থায়ী পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা হয়েছে।
নিবিড় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে পাখিটিকে সুস্থ করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...