
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর সদরের একটি ধান ক্ষেত থেকে নিখোঁজের দুইদিন পর মো. আক্তার হোসেন (৩২) এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ইলশা গ্রামের একটি ধান খেত তার লাশ উদ্ধার করা হয়। মো. আক্তার হোসেন ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আইয়ুব আলী সদর উপজেলার ইলশা গ্রামের বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তার সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন ইলশা গ্রামের একটি ধান খেতের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান।
পরে ওই খেতর ভেতরে গিয়ে তারা অর্ধগলিত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনসার আলী বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...