
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদা ইয়াসমিন গতকাল মঙ্গলবার (৩০ জুন ) সদর উপজেলার ১৫২ নং বিপ্লবী রবি নিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
প্রথমে তিনি ১৫২ নং বিপ্লবী রবি নিয়োগী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদানের মান, প্রায় ৯০ শতাংশ উপস্থিতি এবং বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
একই সঙ্গে বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সম্মানিত প্রধান শিক্ষককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের উপস্থিতির নিম্নহার, এবং অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ের ইউনিফর্ম না থাকার বিষয়টি তিনি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম সরবরাহের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...