
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যক্তির মধ্যে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মধুটিলা রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম এসব চেক বিতরণ করেন।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনছারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় তিনমাস আগে বন্যহাতির আক্রমণে বাড়িঘর ও বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়। পরে তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ১৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যক্তিকে মোট ৪ লাখ ২৩ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...