
শাহরিয়ার মিল্টন ,শেরপুর ‘এসো হে বৈশাখ, এসো এসো নববর্ষের আহ্বান, সম্প্রীতির ঐক্যতান’ শ্লোগানে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী ও যুবসমাবেশ হয়েছে।
নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আয়োজনে সোমবার (১৪ এপ্রিল )পহেলা বৈশাখে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ দেয়ালিকা প্রদর্শনী ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলার ৫টি প্রবাহমান নদী ব্রহ্মপুত্র, ভোগাই, চেল্লাখালি, সোমেম্বরী ও মহারশি নদীর নামে এসব দেয়ালিকায় প্রবন্ধ, কবিতা, ছড়া, ধাঁ ধাঁ, ক্যুইজ এবং বিভিন্ন লেখনি ও আল্পনার মাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়।
এছাড়াও পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা ও নদ-নদী বাঁচাতে বিভিন্ন ধরনের সচেতনতামুলক বার্তা তুলে ধরা হয়। জনউদ্যোগ যুব ফোরামের সদস্যরা এসব দেয়ালিকা সম্পাদনা করেন।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ দেয়ালিকা প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি নবজাগরনের চেতনায় যুবদের সৃজনশীলতা বিকাশের মধ্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।
সেইসাথে তরুণ-যুবদেরকে আরো বেশী বেশী করে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন।
এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, হরিজন নেত্রী মুক্তা হরিজন, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...