
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর সদর উপজেলার ভাতশালা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।। হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় রিফাত পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে। শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...