• জাতীয় শীর্ষ সংবাদ
  • শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৩২ পূর্বাহ্ণ , ১২ জুলাই ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার ( ১১ জুলাই) দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা।

এসময় তিনি বলেন, খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বদভ্যাস থেকে দূরে রাখা সম্ভব। শারীরিকভাবে সুস্থ থাকতেও খেলাধূলা ও শরীরচর্চার বিকল্প নেই।

বর্তমান সরকারসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ হাসান বাদল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টিং ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ক্রীড়া সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ভলিবল, ক্রিকেট বল, র‌্যাকেট, দাবা, ব্যাডমিন্টন ও ভলিবল নেট ইত্যাদি। খেলাধূলার প্রতি খুবই আন্তরিক।

মন্তব্য লিখুন

আরও খবর