
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত হত্যা মামলার এফআইআর ভুক্ত আসামী মো. সোহেলকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তারকৃত মো. সোহেল শেরপুর সদর উপজেলার পাঞ্জভাঙ্গা এলাকার কাজিমদ্দিন শেখের ছেলে। মঙ্গলবার বিকেলে শেরপুর শহরের গরুহাটি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১৪, সিপিসি ১, মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী মঙ্গলবার, (১২ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে কলেজ শিক্ষার্থী সবুজ মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় নিহতের ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আসামি মো: সোহেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন,পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত মো: সোহেলকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...