
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদলের আয়োজনে গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শহরের গৌরপুর চার রাস্তা মোড়ে সুষ্ঠু বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুর সরকারি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক রায়হান রাব্বি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি তিনি ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদল সভাপতি স্বাধীন মিয়াসহ বেশ কয়েকজন এলাকায় মাদক নির্মূলে সভা-সমাবেশসহ নানা কার্যক্রম শুরু করেছিলেন। এরই জের ধরে গত ৩০ সেপ্টেম্বর রাতে গৌরীপুর ব্র্যাক অফিসসংলগ্ন এলাকায় স্বাধীন ও তার উপর হামলা চালায় শুকুর আলীসহ বেশ কয়েকজন। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় স্থানীয় রফিকুল ইসলাম, শুকুর আলী, সাইফুল ইসলাম, রানা, শফিকুল, বাকুল, খোকন, কুরবান, কাকন, জসিম, সাঈম, আলী হোসেনসহ বেশ কয়েকজনের নামে সদর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে হামলায় জড়িত মূল হোতাসহ অন্যদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল কোরাইশী, ও ডা. সেকান্দর আলী কলেজ ছাত্রদল সভাপতি স্বাধীন মিয়া, সাধারণ সম্পাদক মো. সৌরভ হাসান, শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল সভাপতি জুয়েল রানা, বিএম কলেজ ছাত্রদল সভাপতি স্বাধীনুর ইসলাম শ্রাবণ, কসবা বিএম কলেজ ছাত্রদল সভাপতি ঝলক আহমেদসহ দুই কলেজের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...