
শাহরিয়ার মিল্টন , শেরপুর : আজ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মেয়েকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে ফেরা হলো না মায়ের। ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলায়। পথেই সড়ক দুর্ঘটনার শিকার হন মা শিরিনা বেগম (৩৮)।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে অটোরিকশার চাপায় উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ওই নারী পার্শ্ববর্তী রেহারচর গ্রামের সোহেল রানার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিরিনা বেগম তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে পৌঁছে দেন। পরে তিনি বাড়ি ফিরে যাওয়ার সময় দুপুর ১২টার দিকে চরবসন্তি এলাকায় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন।
পরে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...