শেরপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির একাংশের মতবিনিময়

প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ , ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন, শেরপুর: শেরপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির একাংশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) রাতে শহরের নির্ঝর রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী। এ সময় অন্যের মধ্যে জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জিএস ফজলুর রহমান তারা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম ও আবু রায়হান রূপন প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সকালে সাড়ে সাতটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেল চারটায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় সকল সাংবাদিকের উপস্থিতি এবং সংবাদ পরিবেশনের জন্য আহবান করা হয়।

এসময় শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রায় সাত মাস যাবত শেরপুর জেলা বিএনপি কমিটি না থাকায় কেন্দ্রীয় কর্মসূচি বিএনপির নেতাকর্মীরা এবং তার বিভিন্ন অঙ্গদল পৃথকভাবে নানা কর্মসূচি পালন করে আসছে।

মন্তব্য লিখুন

আরও খবর