
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুর জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। ১ হাজার ৩৩৫ টি কেন্দ্রে ১৯১ জন টিকাদানকারীর মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়িত করা হবে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. মো. শাহিন।
সিভিল সার্জন বলেন, জেলায় এখন পর্যন্ত মোট ৮২ জন সন্দেহজনক হাম রুগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও হাম পজেটিভ আসেনি। বর্তমানে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ জন শিশুকে এবং স্কুল পর্যায়ে ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানর ১৮ হাজার ৬২১ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ সময় সিভিল সার্জন অফিসের অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...