
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে রবিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার বাজিতখিলা বাজারে বাজার তদারকি করা হয়। এসময় হোটেল-রেস্তোরাঁ, মনোহারী দ্রব্যাদি বিক্রেতা, মাংস বিক্রেতা, ওষুধের ফার্মেসি, ফলমূলের দোকানসহ ইফতার সামগ্রী বিক্রেতাদের দোকান পরিদর্শন ও পর্যবেক্ষণ করা হয়।
তদারকিকালে নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২টি হোটেল ও একটি মনোহারি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা।
অপরিচ্ছন্ন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে বাজিতখিলা বাজারের হোটেল ব্যবসায়ী মুনসুর আলীকে ৩ হাজার টাকা, সইফুল ইসলামকে ২ হাজার টাকা এবং মনোহারি ব্যবসায়ী মেসার্স আরফান এন্টারপ্রাইজের দোকানি মজনু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...