
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে আগত ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তার শেরপুর জেলা পুলিশে মাঠ-সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
কর্মশালার শুরুতে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
পরে শেরপুর জেলা ও জেলা পুলিশের ওপর নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে জেলা পুলিশের সাংগঠনিক কাঠামো, বিভিন্ন ইউনিটের কার্যক্রম, জনবল কাঠামো, দায়িত্ব ও কর্তব্য এবং সামগ্রিক কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সহিত একটি উন্মুক্ত মতবিনিময় ও আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও কর্তব্য, মাঠপর্যায়ে পুলিশিং কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করেন।
পাশাপাশি তিনি তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার -সহ ৮১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...