
শাহরিয়ার মিল্টন, শেরপুর : দীর্ঘ সাত বছর পর আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন । নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এবার তিনটি গ্রুপে মোট ৩৪ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে দুজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সাধারণ গ্রুপে ১২টি, সহযোগী গ্রুপে পাঁচটি এবং ট্রেড গ্রুপে দুটি পরিচালক পদ রয়েছে। গত ২৩ জুলাই পর্যন্ত এসব পদে মোট ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৬৭ জন বৈধ প্রার্থী তালিকায় থাকেন। পরে মনোনয়ন প্রত্যাহার শেষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৪।
সাধারণ গ্রুপে ২৫ জন মনোনয়ন প্রত্যাহারের পর ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহযোগী গ্রুপে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ট্রেড গ্রুপে পাঁচজনের মধ্যে তিনজন মনোনয়ন প্রত্যাহার করায় বাকি দুজন-বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. আরিফ হোসেন ও আব্দুল আওয়াল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মনোনয়ন চূড়ান্ত ও ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে ডিজিটাল প্রচার।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব জিপি, বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২২ আগস্ট শেরপুর আফছর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ট্রেড গ্রুপে ২৭ জন, সাধারণ গ্রুপে ১ হাজার ৩৪৯ জন এবং সহযোগী গ্রুপে ৮৭৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...