
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই হাজতির নাম মো. বাচ্চু মিয়া (৪৫)।
তিনি শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা এবং একই এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
শেরপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাচ্চু মিয়া গত ৩ মাস আগে একটি মাদক মামলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে আসেন। পরে শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, নিহত বাচ্চু মিয়ার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...