
শাহরিয়ার মিল্টন, শেরপুরঃ শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।
সোমবার (২৭ এপ্রিল) সকালে পরিদর্শন উপলক্ষে পুলিশ লাইন্সে উপস্থিত হলে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল পুলিশ সুপার মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করেন।
পরে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের বিভিন্ন দপ্তর অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, পুলিশ লাইন্স মেস, ক্যান্টিন-সহ সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন ও উপস্থিত অফিসার-ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...