
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ময়মনসিংহের বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমরা নামক স্থান দিয়ে গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করে।
এ সময় নালিতাবাড়ী উপজেলার পাশ্ববর্তী হলদীগ্রাম বিওপির বিজিবির টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আক্তার মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত ব্যক্তি ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার গোমরা গ্রামের মৃত শাহ জালালের পুত্র। একই সাথে তার হেফাজতে থাকা ২৫৮ বোতল ভারতীয় মদ এবং ১টি মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয় তারা। জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইলের সিজার মূল্য ৪ লাখ ১৩ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি মাদক নির্মূলে সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় যে কোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...