
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবির মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের ঝুঁলগাও এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল বুধবার রাতভর অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরে উক্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় মদের চালানটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে তা জব্দ করা হয়। কর্ণঝোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়।
জড়িতদের শনাক্তে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা ।
মন্তব্য লিখুন
আরও খবর
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
দিল্লিতে বিক্ষোভ নিষিদ্ধে উত্তাল ভারত
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক
অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ-ইইউ বৈঠক