
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের নতুন পাড়া (৬ মাইল) এলাকায় শ্রী শ্রী ত্রিলোকেশ্বর শিব মন্দিরের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর ২০২৪) মন্দিরের নব নির্মাণের পূজায় শিবের প্রাণ প্রতিষ্ঠা, স্নান, মাল্যদানসহ পূর্ণাঙ্গ পূজা অনুষ্ঠান পরিচালনা করেন খাগড়াপুর শ্রী শ্রী ত্রিপুরেশ্বর শিব মন্দির ও শ্রী শ্রী ত্রিপুরেশ্বররী কালি মন্দিরের অধ্যক্ষ প্রভাংশু ত্রিপুরা।
মন্দিরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় শ্রীমৎ ধরীশ্বরানন্দ ব্রহ্মচারীর পরিবেশনায় শ্রী শ্রী গীতা পাঠের আয়োজন করা হয়। বাঁশের বেড়া ও ছনের ছাদে নব নির্মিত এই মন্দিরের উদ্বোধন করেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় কার্বারী ও মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক স্বপন কুমার ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা। সভায় পেরাছড়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ওয়ার্ড সদস্য নির্মল ত্রিপুরা মন্টু, ও ত্রিপুরা সনাতনী গীতা সংঘের অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা স্থানীয় সম্প্রদায়ের জন্য এই মন্দিরের প্রতিষ্ঠাকে সাধুবাদ জানান এবং এর উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি-বেসরকারি সাহায্যপ্রাপ্তির আশ্বাস দেন। এ উদ্যোগটি স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তাঁরা অভিমত ব্যক্ত করেন। পরিশেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত