
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একই পরিবারের তিন মাদক কারবারিকে আটক করেছে।
১২ নভেম্বর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছাঃ রোকসানা বেগম (৩৮) ও ছেলে উজ্জল মিয়া (২১) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। তারা একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মোঃ হারুনুর রশিদ, মোছাঃ রোকসানা বেগম ও উজ্জল মিয়াকে আটক করা হয়।
পরে হারুনুর রশিদের বসতবাড়ির ঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন ও তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।
এব্যাপারে শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...