
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও শ্রমিক অসন্তোষকে পিছনে ফেলে রেকর্ড গড়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)। পরপর দুই চা নিলামে প্রতিষ্ঠানটি বিক্রি করেছে প্রায় ১০ কোটি টাকার চা, যা এনটিসির শতবর্ষের ইতিহাসে নতুন মাইলফলক।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বরের) তথ্য মতে, কমলগঞ্জসহ ১৩টি চা বাগানে জৈবসার ব্যবহার, আধুনিক সেচব্যবস্থা এবং ‘দুটি কুঁড়ি ও একটি পাতা’ নীতি কঠোরভাবে অনুসরণ করায় উৎপাদন ও গুণগতমানে এসেছে উল্লেখযোগ্য উন্নতি।
প্রধান ব্যবস্থাপক দীপন সিনহা জানান, নিয়মিত মনিটরিং ও শ্রমিকদের কঠোর পরিশ্রমেই এ সাফল্য এসেছে। ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিয়াউল আহসানের নেতৃত্বে উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় এসেছে বড় পরিবর্তন।
ডিজিএম রফিকুল ইসলামের মতে, মান উন্নয়ন ও বাজার সম্প্রসারণের ফলে এনটিসি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। চায়ের পাশাপাশি রাবার উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...