
সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সংস্কার নিয়ে ৪৭ হাজারের বেশি মানুষ মতামত দিয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে জানানো হয়, কমিশন ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে।
এদিকে, সোমবার জাতীয় সংসদে সংবিধান সংস্কার কমিশন প্রধানের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এশিয়া প্যাসেফিক অঞ্চলের সিনিয়র অ্যাডভাইজার ড. জিওফ্রে ম্যাকডোনাল্ডের নেতৃত্বে আইআরআইর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
প্রতিনিধি দলে আরও ছিলেন ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর (বাংলাদেশ প্রোগ্রাম) জসুয়া রোসেনবাম এবং রিজিওনাল ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) স্টিফেন চিমা।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কারবিষয়ক বর্তমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করেন। তিনি জানান, কমিশন এরই মধ্যে ২৮টি সংগঠন, ২৩ জন সুশীল সমাজের প্রতিনিধি, ৫ জন সংবিধান বিশেষজ্ঞ এবং ১০ জন তরুণ চিন্তাবিদের সঙ্গে মতবিনিময় করেছে। সংবিধান সংস্কার বিষয়ে জনগণের মতামত জানতে ওয়েবসাইটের মাধ্যমে মতামত সংগ্রহ করা হচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট ৪৭ হাজার ৯৭ জন মতামত দিয়েছেন। এছাড়াও বিবিএসের মাধ্যমে সারা দেশে জনমত জরিপ কার্যক্রম শিগগিরই শুরু হবে বলে জানান আলী রীয়াজ।
আইআরআই প্রতিনিধি ড. জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, সারা বিশ্বের গণতান্ত্রিক ধারা উন্নয়নে আইআরআই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা নতুন বাংলাদেশের সঙ্গেও কাজ করতে আগ্রহী। এছাড়াও প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের সংস্কার কাজের বিশেষ করে অংশীজনদের মতামত গ্রহণ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত