
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা। গতকাল সোমবার (২০ এপ্রিল) ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা জামায়াতের প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হারেন।
তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী আতিউর রহমান আতিকের কাছে পরাজিত হন।
২০১৮ সালে প্রিয়াংংকার বাবা তৎকালের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বিভিন্ন মামলায় জেলে অবস্থান করেন। পরে দল থেকে হযরত আলীর পরিবর্তে তার মেয়ে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকাকে মনোনয়ন দেয়া হয়। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে আবারো তিনি মনোনয়ন পান।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াংংকা রাজনীতির পাশপাশি চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...