
নাহিদ হাসান নওগাঁঃ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। গত কাল মহা ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়েছে এই বছরের দূর্গা উৎসব। আর এই উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিয়ে মন্দিরগুলোতে পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাচ্ছেন নওগাঁ-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা ডা:ছালেক চৌধুরী।
পূজার সপ্তমীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)নিয়ামতপুর উপজেলা ১ নং হাজিনগর ইউনিয়ন, ২নং চন্দননগর ইউনিয়ন ও ৩ নং ভাবিচা ইউনিয়নের দূর্গা মন্দির গুলো পরিদর্শন করেন তিনি। পর্যায়ক্রমে নওগাঁ-১আসনের (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) সব মন্দির পরিদর্শন করবেন বলে জানানো হয়েছে৷
মন্দির পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে কথা হলে ডা: ছালেক চৌধুরী বলেন, সব জায়গাতেই আনন্দ উৎসব হচ্ছে।এই উৎসবে কোন হিন্দু-মুসলমান বিভেদ নাই। সবাই মিলেমিশে আনন্দ উপভোগ করতেছে। আমার নেতাকর্মী বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের বলবো আগামী ৩ দিন সব মন্দিরে যাতে করে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়।

নেতাকর্মীরা যাতে রাত জেগে মন্দিরগুলো পাহারা দেন। কোনো অঘটন ঘটলে আমার নেতাকর্মীদেরকেই কিন্তু এর দায় বহন করতে হবে৷ সুতরাং তারা যাতে আন্তরিক ভাবে এই পাহারা দেন আমি সেই নির্দেশ দিলাম।
এ সময় ১নং হাজিনগর ইউনিয়ন থেকে উপস্থিত ছিলেন,হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম(ভিপি),হাজিনগর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক নুরুল হোদা,নাজমুল হক নাজু- সদস্য জেলা ছাত্রদল নওগাঁ ও যুগ্ম আহ্বায়ক নিয়ামতপুর উপজেলা ছাত্রদল।
২নং চন্দননগর ইউনিয়নে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি,ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সুমন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুর সাত্তার।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদলের নেতৃবৃন্দু ও স্ব-স্ব ইউনিয়ন বিএনপির সমর্থক বৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত