
সদ্য ঘোষিত পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি। গত (২৬ ফেব্রুয়ারী) এক পত্রে এটি নিশ্চিত করেন কেন্দ্রীয় কমিটি।
জানা গেছে, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমান সাহার স্বাক্ষরে পাইকগাছা উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে কৃষ্ণপদ মণ্ডলকে আহ্বায়ক এবং হিমাদ্রি শেখর দে-কে সদস্য সচিব করা হয়েছিল।
তবে কমিটি ঘোষণার পর থেকেই উপজেলা পূজা উদযাপন পরিষদের একাংশের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে একাধিকবার প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এসব পরিস্থিতি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটি নবগঠিত আহ্বায়ক কমিটির কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। তবে পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের স্থায়ী কার্যালয় নির্মাণকাজ চলমান থাকবে বলে জানানো হয়েছে।
কার্যালয় নির্মাণ তদারকির জন্য গঠিত তিন সদস্যবিশিষ্ট নির্মাণ কমিটিতে রয়েছেন শ্রী সমিরণ কুমার সাধু, শ্রী বাবুরাম মণ্ডল এবং শ্রী হিমাদ্রি শেখর দে।
এদিকে, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করায় কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
তারা আশা প্রকাশ করেছেন, সকলের মতামত ও ঐক্যমতের ভিত্তিতে ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হোক।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...