
সবার সম্মিলিত সচেতনতা থাকলে টেকসই হর্নমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নীরব এলাকা বাস্তবায়নে পরিচালিত সমন্বিত অভিযান শেষে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা জানান, বিমানবন্দর এলাকা হর্নমুক্ত রাখা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকারগুলোর একটি। এই উদ্যোগ সফল হলে তা দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও অনুসরণযোগ্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, বিআরটিএর মাধ্যমে যানবাহন চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় নীরব এলাকা বাস্তবায়নে সমন্বিত অভিযানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...